irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, April 3, 2012

তুমি নেই


তুমি নেই
জানি তুমি ফিরে আসবেনা কখনো,
হইতো অনেক কষ্টের মাঝে পাবোনা তোমার সান্তনা,
তোমার হাসিতে লুকানো থাকবেনা_ খুব গোপনে লালন করা আমার কষ্ট গুলো,

... ... তবু আমি জানি,
আমি তোমাকে ভালোবেসে যাব ,
কারন তুমি না থাকলেও........
তোমার ভালবাসা আমার সাথে থাকবে
প্রতিটি মুহূর্ত, প্রতিতি সময়...... 

ভালবাসা এমন

ভালবাসা এমন, একটুখানি ছোঁয়ার জন্য কেঁদে ফিরে মন। 
দূরে থেকেও বুকের মাঝে থাকে সারাক্ষণ।
ভালবাসাটাই যে এমন। ... হাতে রেখে হাত, চোখে রেখে চোখ, 
হৃদয় গহীনে অজানা এক সুখ।
তনু মন শুধু তারে বাহুডোরে চায়, ডুবে যেতে চায় মাতাল প্রেমের নেশায়। 
শতজনের মাঝে সে এক প্রিয় আপনজন।

ভালবাসাটাই যে এমন। হৃদয়ের মাঝে বাঁধে হৃদয়ের বাসা, 
অকাতরে বিলিয়ে দেয় সকল অভিলাষা।
আসে যত তুফান, আসে যত ঝড়,  রুখে সে সকল বাধা, থাকে সে অনড়। 
দুঃখের অনলেও সুখ খুঁজে পায় সে জন।

ভালবাসাটাই যে এমন.....

কেমন আছো তুমি?

কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো! এখনও কি মনে পড়ে আমায়?
তুমি নেই তাতে কি,
আমার কাছে এখনো বেঁচে থাকার মানে হল প্রতিটি মুহুর্ত তোমার স্মৃতির কাছেই ফিরে আসা..
কখনো তোমায় ভেবে,
কখনো অন্য কারো চোখের নিরন্তর ছায়াপথে ভেসে আসা ভালবাসায়।
মনে পড়ে, কত্ত স্বপ্ন ছিল তোমার আমার?  কিছুতেই কিছু হল না.. 
কি সব দিন যে ছিল তখন।
মনে হত, প্রত্যেকটা দিন ভোরের প্রথম আলো ছড়াতো  তোমায় দেখবো বলে। 
রৌদ্র দিনের শেষেমেঘ করে যেত বৃষ্টিকণা যত তোমায় ছুঁয়ে যাবে বলে।
খুব ভাল লাগতো গোধূলির আলো,
সে তো তোমার চোঁখের পাতায় জল মুছে দিত বলেই।
তুমি যে কখনো এভাবে চলে যেতে পারবে, কেই বা ভেবেছিল বল?
কিছু করার ছিল না সেদিন, কেবলি নিজের ছায়ার মত আঁধার ভাগ্য কে দোষ দেওয়া ছাড়া।
জানো, ওইদিন সমূদ্র গিয়েছিলাম। খুব বেশিক্ষণ একা থাকতে পারিনি,
বারেবার মনে পড়ে যাচ্ছিল-
কথা ছিল আঙ্গুলের ফাঁকে থাকবে তুমি..
পৃথিবী বদলে চলেছে প্রতি নিয়ত,
তবুও হৃদয় জুড়ে কোমল আদরে কেবলি তোমার ছাঁয়া।
ভাল থেকো তুমি, ভালবাসা নিও।

যদি ভুল করে

যদি ভুল করে ভুলে যাওয়া যেত !!
তবে ভুলে যেতাম তোমায় ।। 

যদি অভিমান করে দূরে যাওয়া যেত !!
তবে ছেড়ে যেতাম তোমায় ।।

যদি ইচ্ছের জোড়ে ঘৃনা করা যেত !!
তবে ঘৃনা করতাম তোমায় ।।
যদি চোখের জলে সব দুঃখ ধূয়ে যেত !!
তবে সাগর সৃষ্টি করতাম ।।
ইশঃ যদি একটু কাছে আসা যেত !!
তবে ভালবাসতে বাসতে কাছে আসতাম ।।

যদি এই পৃথিবী ছেড়ে যাই

আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারাগুলো আমাকে মনে রাখবে। কারণ, তারাগুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারাগুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম'।

Monday, April 2, 2012

ভাল ভাসাতে পার

তুমি কিভাবে এতো ভালভাসাতে পারো, তা আমি জানিনা। তবে আমি তোমার ভালোবাসাকে ভালবেসেছি।
তুমি কিভাবে এতো কাছে আসতে পারো, তা আমি জানিনা তবে তোমার এ কাছে আসাকে আঁকড়ে ধরে
তোমার আরও কাছে এসেছি।
তোমার ভালোবাসার কল্পনা রাজ্যে যেখানে শেষ হয়,
আমার ভালোবাসার সাম্রাজ্য সেখানে শুরু হয়।

Sunday, April 1, 2012

কারো হতে পারিনা


তোমার সাথে আমার এতোকিছু, এতো কথা, এতো হাসি, এতো আনন্দ, এতো সুখময় মুহূর্ত কেটেছে। যা কিছু আমি পেয়েছি দিনের পর দিন বিনিময়ে নিজেকেই শুধু দিতে পেরেছি। তাই এই মন আর কাউকে দেওয়া আমার পক্ষে সম্ভব না কোনভাবেই। আর তাই এই আমি যে অন্য কারো হতে পারি না। অন্য কারো কাছ থেকে যতই পাইনা কেন সেই পাওয়াতে আমার মন ভরবে না। এটা কিভাবে সম্ভব বলো যা কিছু আমি তোমার সাথে ভাগ করেছি অন্যের সাথে তা করা। পারবো না  আমি নিজেকে parvart বানাতে।  আমি তোমাকে ভালোবেসে যাবো। তুমিও বাসবে জানি, হয়তো আমাকে নয়। কিন্তু তাতে কি??? আমার যেটুকু ভালোবাসা বাকি রয়েছে না হয় তোমাকেই দিলাম। সবসময় ভাবতাম তোমারও সব সত্তা জুড়ে শুধু আমিই ছিলাম। আমি যে তখন কত্তবড়ো ভুলে ছিলাম তা এখন বুঝতে পারছি। তুমি হতে পেরেছো অন্যের কিন্তু এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি আর কারো হতে পারিনা, পারবো না।