দুঃখকে যদি জয় করতে পারতাম তাহলে তোর দেওয়া
সব দুঃখগুলোকে পরাজিত করতাম। তোকে ঘিরে হাজারো স্মৃতিগুলোকে পিছনে ফেলে এগিয়ে
যেতাম সুখের দিকে, চেষ্টা করে দেখতাম তোর মতো স্বার্থপর হতে। জানিনা কেন এতো কষ্ট
হয় তোকে ভুলে থাকতে, কেন এতো কঠিন হয় ভালবাসার স্মৃতি ভুলতে। আচ্ছা, আমার বুকফাটা
আর্তনাদ কি খুব ভয়ঙ্কর মাত্রায় কর্কশ হয়? এতটাই কর্কশ যে তুই শুনতেই চাস না!
কিভাবে তুই চুপ করে থাকিস? চোখ বন্ধ করে থাকিস? মাঝে মাঝে আমি সত্যিই
সিন্ধান্তহীনতায় ভুগি, যখন ভেবে পাইনা আমার আর্তনাদগুলো কর্কশ নাকি আমি মানুষটাই??
তুই কি বুঝিসনি তোকে ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ? কি রাগ করলি?
আরে আমার প্রথম কাজটি ছিলো তোকে খুঁজে বের করা। তুই কি জানতি না আমার হৃদয়টা ঠিক
বরফের মতো, অল্প উষ্ণতাতেই গলে যায় আর শীতলতায় জমে যায়? ওহ, তুই করে বললাম বলে রাগ
করলি? জানিতো সেই অধিকার আমার আর কখনোই হবে না তোকে আদর করে কিছু বলা, তবু
যে......। পারলে ক্ষমা করিস আমায়।
irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.
Friday, September 21, 2012
বিশ্বাসের প্রতিদান
আজও বুঝিনা কেন চলে
গেলে তুমি? আমার ভালোবাসা গভীর ও নিস্পাপ ছিল কিন্তু কেন তুমি তাকে চূর্ণ-বিচূর্ণ
করে দিলে, কি অপরাধ ছিল? কি অন্যায় ছিল আমার? আজ হয়তো তুমি সুখে আছো ভালোই আছো,
আমি চাই চিরকাল সুখেই থাকো। আমি চাইনা অন্য কেউ তোমার জীবনটাকে এভাবে
চূর্ণ-বিচূর্ণ করে দিক, কারণ তুমি এটা সহ্য করতে পারবেনা। জানো মাঝে মাঝে যখন
আমাদের সম্পর্কের শেষ দিকের কথা মনে পড়ে খুব কষ্ট হয় এই ভেবে, যে তুমি আমার
বিশ্বাসের প্রতিদান দিয়েছো অনর্গল মিথ্যে বলে। কতো ছলনা, বাহানা যে করেছো তার কি
ইয়ত্তা আছো তুমিই বলো। তবুও বলবোনা তোমায় ভালোবাসি না, শুধু বলবো তোমায় ঘৃণা
করিনা, করতে পারিনা আমি। যেভাবে আমার মানসিকতা আর আমার বিশ্বাসটাকে তুমি ভেঙ্গেছো
তা হয়তো আর কোনদিনই জোড়া লাগবেনা সেই আগের মতো করে। আমি পারবোনা আর অন্য কাউকে
এতটা বিশ্বাস করতে। তাইতো আজও আমি একা একা ভাবি কতো সহজেই সবকিছু ভুলে গেলে তুমি,
কি অদ্ভুত তুমি আর তোমার ভালোবাসা তাই না সোনু......
Thursday, September 20, 2012
ভালোবাসা বিক্রি
আচ্ছা তুমি কি জানো ভালোবাসা কোনদিনও বিক্রি হয়না, যায়না হাত বদল করা। কিন্তু তুমি পেরেছো ভালোবাসা বিক্রি করতে। সুখ নামের এক অজানা অনুভুতির কাছে বিক্রি করে দিয়েছো তুমি তোমার ভালোবাসা। সত্যিই তোমার তুলনা হয়না। বড় জানতে ইচ্ছে করে কতোটা সুখে আছো তুমি। জানি, তুমি কেমন আছো তা জানার অধিকার এখন আর আমার নেই। তবুও মনের হাজারো প্রশ্নের কাছে হেরে যাই, তাই হয়তো জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো? সুখ নামের সেই অনুভুতির কতটুকু কাছে আছো তুমি? আজ তুমি যার হাতটি ছেড়ে দিয়ে বদলে নিয়েছো নিজেকে, যাঁদের কলকাঠিতে বদলে নিলে নিজেকে সত্যিই কি ভালো আছো তুমি? কিন্তু একবার ভেবে দেখো... কোন একদিন এই মানুষটি শুধু তোমার হাতটা ধরার জন্য তার নিজেকে বদলে নিয়েছিলো। সেই ভালবাসার মানুষটির হাতটি ছেড়ে দেবার আগে অন্তত একবারও কি ভেবে দেখেছো তার মতো ভালবাসবে কেউ তোমাকে......
Tuesday, September 18, 2012
কেন ঘৃণা করিনা
তুমি কি একবারও ভেবে দেখেছো এমন ঘৃণ্য আর সুচতুরতা করে চলে যাওয়ার পরও কেন আমি তোমাকে ঘৃণা করিনা? তা হলে জেনে নাও কেন ঘৃণা করিনা। কারণ আমি যদি তোমাকে ঘৃণা করি তাহলে আমি হেরে যাবো আমার ভালোবাসার কাছে আমার নিজের কাছে, আমার ভালোবাসাটুকু হেরে যাবে। আর আমি চাইনা আমার ভালোবাসা হেরে যাক, অন্তত এদিক থেকে তুমি জয়ী হও। তাই তোমাকে ঘৃণা করিনা বা করতে পারিনা। হয়তো মৃত্যুর স্বাদ নেয়ার আগ পর্যন্ত এভাবেই ভালবাসবো আমার ভালোবাসাকে। কেন জানো? যাতে তুমি বলতে না পারো তোমার হারিয়ে যাওয়াতে আমার ভালোবাসাটুকুও হারিয়ে গেছে। যারা সত্যিকার ভালবাসে তারা তোমাদের মতো হত্যাকারীদের চিরদিন ভালোবেসেই যায়, অবাক হলেও সত্যি। আমি তোমাকে না পাওয়ার কষ্ট বুকে নিয়ে যতদিন বাঁচবো, যদি নিজের বিবেকের কাছে আমি হেরে যাই তাহলে একদিনও বাঁচবো না হয়তো বা বাঁচতে ইচ্ছে করবেনা।
দিনের পর দিন
তোমায় এতোটা ভালোবেসেছি, তুমি বোঝোনি। আজ আমি তোমার হৃদয়ে নেই ভেবে ভীষণ কষ্ট হয়। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল। যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাকে আমার ভালোবাসায় আগলে রাখতে, তারপরও পারিনি আমি। দিনের পর দিন আমাকে অন্ধকারে রেখে তুমি অন্যের কাছে ভালোবাসা ফেরি করে বেরিয়েছো, যেন তুমি ভালোবাসার ফেরিওয়ালা। যতই আমি তোমাকে আমার করে রাখতে চেয়েছি বারবার তুমি আমার বিশ্বাসের ফাঁক গলে আনন্দ আর সুখ নিতে কার্পণ্য করনি। অন্যের মোহে তুমি এতটাই মোহিত ছিলে যে শেষ পর্যন্ত আমার আদরকে তুমি নির্যাতন বলতেও দ্বিধা করনি। এগুলো আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তবু তোমার উপর আমার কোন রাগ নেই, নেই কোন অভিমান। তোমার সাথে এগুলো দেখানোর পর্যায়েও ছিলে না তুমি। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটির ভালো চাওয়া, আর তাই তোমাকে হারিয়েও তোমার ভালোই চাই। ভেবোনা তোমায় ভুলে গেছি কারণ ভুলে যাওয়াতো স্বার্থপরতা, ভেবোনা আমি স্বার্থপর। আজো ভালোবাসি আর সারাজীবন ভালবাসবো তোমাকে......
Saturday, September 15, 2012
ভালোবাসাকে বাঁচাতে
অনেক ভেবে দেখলাম্ন তোমাকে আমার কিছু সিদ্ধান্তের কথা জানানো খুব দরকার। জানি আমার কোন ব্যাপারেই তোমার কোন আগ্রহ নেই। তবু তুমি তোমার নিজের অজান্তে যদি কোন দুর্বল মুহূর্তে কোন ভুল করে বসো তাই এগুলো জানা তোমার দরকার। আজ থেকে তোমার প্রতি আমি সবধরণের মোহ থেকে মুক্তি নিতে চাই। তুমি কখনোই আমাকে নিয়ে বিন্দুমাত্র ভাববে না। যদি কখনো নিজেকে নিয়ন্ত্রন করতেও না পারো তবু আমার কাছে ফিরে আসার কথা চিন্তা করোনা। কারণ আমি হেরে গিয়েছি হয়তো কিন্তু আমার ভালোবাসাকে আমি হারতে দেইনি। আর এই ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আমাকে সবকিছুই বিসর্জন দিতে হয়েছে, আমার কাছে কোন কিছুই অবশিষ্ট নেই যা দিয়ে আমি কোনভাবে কোনদিক থেকে তোমাকে খুশী বা সন্তুষ্ট করতে পারবো। আর তুমিও যাওয়ার সময় সাথে করে যা নিয়ে গিয়েছিলে কখনোই তা সাথে করে নিয়ে আসতে পারবেনা। আমার ভালোবাসা আমার কাছে অটুট থাক, বরং তুমি ফিরে এলেই আমি মনে করবো আমার ভালোবাসা আবারো অপমানিত হবে। আর আমিতো এই ‘তুমি’কে ভালবাসিনা, আমি ভালোবাসি ‘সেই তুমি’কে। যাকে আমি চিরদিন ভালোবেসে যাবো, এবং তোমার উপর আমার ছায়া চিরদিন থাকবে। তুমি নিশ্চিন্তে তোমার ইচ্ছে মতো নতুন জীবন শুরু করতে পারো, যে জীবনে কোনরকম হস্তক্ষেপ আমি করবোনা, কথা দিলাম। তোমার কাছে ভালোবাসা ছিল নিছক একটা শখ, তাই তোমার কোন দায়ভারও থাকার কথা না। কিন্তু আমি সম্পর্কে জড়িয়েছিলাম ভেবেচিন্তে তাই সব দায়ভার বা অধিকার শুধুই আমার। ভালোবাসার হাটে বেচাকেনা করার কোন যোগ্যতা আমার নেই।
Thursday, September 13, 2012
শেষ ইচ্ছে বলেই
প্রতিদিন তোমায় ভেবে অনেক কথাই লিখতে ইচ্ছা করে। কিন্তু সব লেখা লিখতে গেলে কখনো শেষ হবেনা, যেমন তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবেনা এটাও ঠিক তেমনি। জানি আমার কথাগুলো তুমি পড়বেনা বা পড়লেও বিরক্ত লাগবে। তুমি বলতে আমাকে ভালবাসতে শিখিয়েছো তুমি, নতুন করে বাঁচার আলো দেখিয়েছিলে তুমি। কিন্তু এই ভালোবাসা কিভাবে ভেঙ্গে দিতে হয়, কিভাবে তোমাকে ছাড়া ভালো থাকতে হয় তাতো শিখাওনি। তুমি এসব ভেঙ্গে দিয়েছো খুব নিপুনভাবে এবং ভালোই আছো। তাই তোমাকে বলতে ইচ্ছে করে দয়া করে হোক বা করুনা করে হোক একবার আমার কাছে কি আসবে তুমি? কারণ শুরুটা যখন শিখালে শেষ কিভাবে করতে হয় তাও শেখাবে। তাহলে হয়তো আমার জীবনটা স্বাভাবিক করতে পারতাম, ভালো থাকতে পারতাম। সত্যিই আর পারছিনা এভাবে। আমার জীবনের সব কিছুই ধূলিসাৎ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে সব দিক। তবু কেন জানি বলতে পারিনা ভালবাসবো না আর তোমাকে। হয়তো তোমাকে ভালোবাসাটাই আমার মৃত্যুর শেষ ইচ্ছে বলেই।
Subscribe to:
Posts (Atom)