irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, March 29, 2012

হৃদয়ের আহাজারি


 ভালো লাগছেনা তাইনাজানি ভালো লাগছেনা,
ভালো যে আমারও লাগেনা। খুব অস্থিরতার মধ্যে যাচ্ছে আমার প্রতিটা মুহূর্ত
এও জানি তুমি ভালো নেইআমিও নেই। তোমার কাছে চেয়েছিলাম একটু সময়
তাই তুমি দিলে ব্যস্ততা আমায়, আমি চেয়েছিলাম একটু ভালবাসতে তোমায় তাই 
তুমি দিলে ব্যর্থতা আর তোমার স্মৃতিগুলো আমায়। আমি তোমায় ভালবেসেছিলাম
তুমিও বাসতে, আমার থেকে বেশিই। কতো গর্ব আর আনন্দে ছিলাম তোমায় নিয়ে,
তোমার দুষ্টুমি আমার ভালো লাগতো। আমাকে রাগাতে খুব ভালো লাগতো তোমার 
কিন্তু আমি সহজে রাগ করতাম না। আমার পাশে থাকার জন্য কি না করেছো তুমি।
কিন্তু আজ তুমি আমাকে সহ্য করতে পারছনা। তোমার একটি কাজে বাধা দিয়েছি
বলে তুমি জিদ করলে আমার সাথে। জানা হলনা আসলে আমি কার? কে আমার?
অ্যাশট্রেতে যেমনি সিগারেট পুড়ে তেমনি এই হৃদয় পুড়ছে প্রতিনিয়ত তোমার জন্য।
চলে গেছ তুমি দূরে তবু তোমার ভালোবাসার কথা গুলো মনে পড়ে-ভুলতে পারিনি তোমায় 
কি করে বল ভোলা যায়তুমি নেই ভাবতে গেলে চোখ ভিজে যায় জলে একাকী 
এই হ্নদয় তোমায় খুঁজে ফেরে হারালে কোথায় তুমি আমার জীবন থেকে   তোমার 
দেওয়া সব জিনিস গুলো আজ খুব কষ্ট দেয় আমাকে  প্রতিটা মুহুর্ত,প্রতিটা স্থানে তোমার
স্মৃতি জড়িয়ে আছে  কোন খানে গিয়ে শান্তি পাইনাখুব দেখতে ইচ্ছা করে তোমায়
কথা বলতে ইচ্ছা করে খুব, কিন্তু পারিনা । আমার মনের যাতনা শুধুই যে তোমার জন্য 
বলেছিলাম যেওনা আমায় ছেড়ে কখনও , তবুও চলে গেলে আমায় ছেড়ে... ... 
জেনে রেখ, বাঁচবনা আমি, সত্যিই বাঁচব না।  হৃদয় ছাড়া কি মানুষ বাঁচে বলো

Tuesday, March 27, 2012

জীবন যেখানে যেমন

জীবন যেখানে যেমন, স্বপ্ন ভাঙ্গে, মন ভাঙ্গে, মানুষ হারায়, কিন্তু ভালোবাসা হারায় না। উত্থান পতন ঘটে, কিন্তু জীবন থেমে যায় না। যখন তুমি ছিলে না, তখনও আমি ছিলাম, তুমি এসে চলেও গেছো, এখনো আমি আছি। তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না, তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও হবেনা। জীবন যেখানে রেখেছে যেমন, আমিও সেখানেই আছি তেমন। জীবন রাখবে যেমন, আমিও থাকবো সেখানে তেমন। জীবন তার নিজস্ব গতিতে চলে, বেঁচে আছি বেঁচে থাকতে হয় বলে।

Friday, January 27, 2012

জীবনের সার্থকতা

জীবনের অর্থ বা সার্থকতা কি এবং কোথায়? নিজেকে সুন্দর, সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। সুস্থ স্বাভাবিক দিন কাটানো, দেশ ও দশের জন্য কিছু করা। সৃষ্টিকর্তাকে খুশি করা, বংশের নাম রক্ষা করা। এইটাতো স্বাভাবিক জীবনের বিবরণ। কারো কারো হয়তো আরও বেশী কষ্ট হয় বা আরও বেশী আনন্দ হয়। আবার ব্যাতিক্রমও হয়।
কিন্তু যদি জীবনের এই দীর্ঘ পথচলা হয় ভালোবাসার মানুষটির সাথে? যদি এমন কাউকে কপালে লিখে নেওয়া যায় যাকে আমি খুব বেশী ভালবাসি কিংবা সেও আমাকে বেশী ভালোবসে। যদি নির্দ্বিধায় বা নির্বিঘ্নে সেই মানুষটির সুখ দুঃখের সাথি হতে পারতাম। আশে পাশের মানুষরা কে কি বলল না বলল, কার সম্মানে লাগবে কা লাগবেনা, যদি এসবের চিন্তা না থাকতো।
ইশশ... সত্যিই জীবনটা সারথক হতো। 

ভালোবাসার আসল রঙ

অনেক রঙ ভালবাসার, কল্পনার সব রঙ একসাথে মিলেমিশে সে গড়ে তোলে স্নিগ্ধতায় ভরা এক স্বপ্নিল পৃথিবী। এক স্বপ্নালু জগতের আবেশি রোশনাই যেন ঘুরে ফিরে মনের বদ্ধদুয়ার গুলোকে ভেঙ্গে দিয়ে। দেহের প্রতিটি শিরা উপশিরার প্রবাহের সমস্থ অধিকার যেন নিমিষেই কেড়ে নেয় সেই আবেগি অনুভুতির জলন্ত প্রভা। মন চায় শুধুই ভালবাসতে, ভালবাসার সেই পাগল করা সুখের জলস্রোত ভাসিয়ে নিয়ে যায় একুল আর দুকূল। বয়ে নিয়ে যায় অনন্ত আছন্নতার নিবিড় সুখভাবনায় জাদুকরের মতো চোখ ধাঁধানো ভেল্কিবাজিতে মনকে বেধে রাখে সময়ের অস্পষ্ট স্রোতের মায়ায়। ভালোবাসার তোড়ে হারানো হৃদয় সবসময় খুঁজে ফেরে আলোকিত উষ্ণ আবেশ। মন যেন হারিয়েই খুঁজে পায় সুখ, হারানোর মাঝেই সে খুঁজে পায় সুখের আদল। হারায় সে মুক্ত আকাশের নিচে, মৃদুমন্দ খোলা হাওয়ায়,  রাতের আকাশে ফুটে থাকা আলোকিত তারাগুলোর মাঝে। কোন এক সুদুর অচিনপুরে মন হারিয়ে যায়, চারপাশটাকে মুহূর্তে ভুলে গিয়ে নিজের একান্তে পাওয়া জগতটাকে আপনার করে নিতে চায়। সুখের অনাবিল স্রোতে মাতিয়ে রাখার সবটুকুই যেন তার জীবনের আরাধ্য প্রাপ্তি। তবে ভালোবাসার রঙ্গিন আলোর পাশেই যেন আছে রঙহীন কাল অন্ধকারও। তার জলন্ত চিমনিতে পোড়ায় তার জীবনের গভীর ক্ষত। পুড়িয়ে দেয় ভালবাসার স্রোতে ভাসতে থাকা অরক্ষিত ভালবাসার তুমুল আবেগ। পোড়ায় ভালবাসার রক্তপরশ, তবু ভালোবাসে মন। তবু ভুলে যায় মন আগুনের পরা ক্ষত। ভালোবাসার স্রোতে হারানো হৃদয় যেন ব্যাথার স্রোতে নিজেকে আবার হারাতে শেখায়, তবু হারিয়ে যায়না অনন্ত বিস্মৃতিতে। তবু আঁকড়ে ধরে স্মৃতির পাহাড়,  তবু ভালোবাসে, ভুলকরে, ভুলভাবে ভালবাসে অনন্ত না পাওয়ার জলন্ত ক্ষতকে। 

Thursday, January 26, 2012

একটা ব্যাথা

বুকের ডানপাশে একটা ব্যাথা আছে আমার, মাঝে মাঝে ব্যাথাটা খুব হিংস্র হয়ে উঠে। বারবার আমাকে মনে করিয়ে দেয় তার অস্তিত্ব। তার অবিরাম পদচারনায় আমি বেশ কাহিল হয়ে পড়ি। ঠিক এভাবে বুকের বামপাশের ব্যাথাটা তো যন্ত্রণা করেনা, তবু এই ব্যাথাটা সবসময় আমার পাশে থাকে। যেন আমার বুকের ডানপাশেই তার বসতি। আমার কর্মব্যস্ততা আর চঞ্চল জীবনে ক্ষণিকের জন্য হলেও নীরবতা এনে সে জানিয়ে দেয় - আমারও কষ্ট আছে অসীম। একে আমি কোনদিন ভুলতে পারিনা। এই ব্যাথাটা আমাকে কাহিল করেনা, শয্যাশায়ীও করেনা। তবুও এটা অনেক বেশী সচল আর মারাত্তক।  

Wednesday, January 25, 2012

এস এম এস

হয়তো তুমি বিরক্ত হতে খুবই যখন প্রতি ঘণ্টায় প্রতিদিন পাঠানো এসএম এস এ। যাতে লিখা থাকতো i love you, i miss u. একদিন রাতে হয়তো তেমনি একটি এস এম এস পাঠাবো যেটা তুমি না পড়েই ঘুমিয়ে পরবে। পরদিন তুমি একটা কল পাবে যেটা আমার পরিচিত কেউ করবে। যে তোমাকে বলবে আমি কাল ভোর বেলা রোড এক্সিডেন্টে মারা গেছি। কিছুক্ষন পর তুমি মোবাইল ফোনে কাল রাতে পাওয়া মেসেজটি দেখবে, যাতে লেখা থাকবে- dear, please come infront of your house, i met with an accident and its my last wish to see you plz. 

সবচেয়ে আপন

অনেকদিন তোমার সাথে ভালো করে একটু কথা হয়না, তাই ভাবছি আজ নিজে নিজেই বলবো, লিখবো আর কাঁদবো। তোকে ভীষণ ভালবাসি কিন্তু বুঝাতে পারিনা সঠিকভাবে। আমার মায়ের পরে যে মানুষটি আমার সবচাইতে আপনজন, সেই আপনজনটি হচ্ছিস তুই। জানিসতো? আমি না তোর ভালোবাসায় পূর্ণতা পেয়েছি! আমায় এমন করে কেন ভালবাসলিরে তুই? কতো কেয়ার নেস তুই আমার! আমি আসলেই অনেক ভাগ্যবান এক মানুষ যে তোর মন জয় করতে পেরেছি। ও আমার সুখ-দুঃখের সাথী ভালো থাকিস। যেখানেই থাকিস সবসময় আমাকে তোর অন্তরে রাখিস। বল বলনা তুই রাখবিতো আমায়? হু এই যে আমি তোর জন্য কাঁদছি আবার হাসছি ! এটাই আমার সুখ, এটাই হচ্ছে আমার ভালোবাসা।