irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, February 22, 2013

শুধুই হাহাকার


শূন্য এ বুকে শুধুই হাহাকার.. 
কোন এক অজানা ভালবাসার কাছে 
আজ আমি অসহায়, নির্বিকার । 

সুপ্ত বাসনা গুলো চুপ করে আছে ।
আমি কিছু বলতে পারছি না, 
শুধু শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি ।

অজানা কোন মাতাল
অনুভবে অনুরনিত হচ্ছি.. 
আজ ডানা কাটা পাখির মতো নির্বিকার আমি। 

কোন দিগ্বীজয়ীর মত আজ আমি 
উল্লাস করতে পারছি না । 
মন ভাবে তোমাকে শুধুই মনের অজান্তে । 
আমি নির্বিকার ভাবে শুধু ভেবে যাই, কিছু বলার
ভাষা আজ আমার নেই। 
এ আমার নির্বিকার নিস্পৃহতা..
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

No comments:

Post a Comment