irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, May 6, 2012

চক্ষু সমুদ্র


তোমার চক্ষু সমুদ্রে যে গোপনতার রাষ্ট্র গড়েছ, তার সংবিধান কি আমায় দেখাবে? আমি না হয় অবুঝ জনতার কাতারে দাঁড়াবো, আমায় ভাসাবে? কতো না কাতর রাত করেছি পার, পাথর হওয়ার সব আয়োজন করাই ছিল। কেবল কি যেন খেয়ালে রাষ্ট্র গেড়েছিলাম তোমার সমুদ্রে। সেই থেকে আমি ভাসতে চাই। যত রহস্য থাক লুকিয়ে, যত গোপনতার আস্তানা, যে সংবিধান করেছো রচনা? রেখোনা কেবল চক্ষু সমুদ্রে, চোখ যেন কেবল মনের ছবি হয়......... সে ফ্রেমে আমি বন্দী হবো।

Friday, May 4, 2012

আমার আকাশ


আমার আকাশে একটাই তারা, বিশালতার মাঝে আমার ছোট্ট তারাটির সন্ধান এখনো আমি পাইনি। কোথাও বুঝি মুখ লুকিয়ে আছে। হয়তো আমি তাকে পাবোনা, হয়তো কোন এক অচেনা ভাগ্যবান নিজের করে নিবে তাকে। আমাকে বঞ্চিত করবে তার ভালোবাসা থেকে, শুন্য করে যাবে আমার আকাশকে। আর সেই শুন্য আকাশের বিশালতায় হারিয়ে যাবো আমি......

শুধু ‘তুমি’ কে

'তুমি' ভালো আছতো? শোন, তোমাকে আমি বলেছিলাম না এই সাইট খোলার উদ্দেশ্য। যখন তুমি আমকে ছেড়ে চলে যাবে তখন আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আর বেদনাগুলো এখানে আমি ধারাবাহিক লিখে যাবো এমনটি কথা ছিল। এও বলেছিলাম আমার এই সাইট অন্য কেউ ভিজিট করুক তা আমার লক্ষ্য ছিলোনা। আর তাই আমি ব্যক্তিগতভাবে কাউকে এই সাইটের ঠিকানা দিইনি। তবু কেমন করে যেন এটা ধীরে ধীরে পাবলিক সাইট হিসাবে প্রকাশ পেয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রতিদিন অনেক মানুষ ভিজিট করছে এই সাইট দেশ বিদেশ থেকে। তাই আমার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অনেক কিছুই পোস্ট করা সম্ভব হচ্ছেনা। কারণ আমি চাইনা আমাদের কথা অন্য কেউ জানুক। তোমার প্রতি অনুরোধ রইলো, যদি ইচ্ছে করে তুমি তোমার জি-মেইল চেক করো। সেখানেই তোমাকে আমি লিখতে পারবো সম্পূর্ণ আমার মতো করে। ভালো থেকো জান সবসময়।

Thursday, May 3, 2012

স্বপ্ন ভাঙ্গা


ঘুম ভাঙ্গার আগে যদি স্বপ্নটাই ভেঙ্গে যায় তাহলে কি করা যায়? স্বপ্নের জগতে ঘর বাঁধলেন আর এক নিমিষেই চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙ্গে পরল সেই ঘর। তবুও কি কান্না আসবে না? হাসিমুখে ভেঙ্গে পরা স্বপ্নকে কি মুছে ফেলা যায় মন থেকে? অন্য কেউ পারলেও আমি পারবো না। হয়তো এতাই আমার ব্যর্থতা। ব্যর্থ আমি, আমার জীবনের কাছে। বন্দী আমি, আমার অসহায়ত্তের কাছে। পরাজিত আমি, আমার নিজের কাছে। লজ্জিত আমি, নিজের স্বপ্নপাখির কাছে। যার ডানায় ভর করে নিজেকে নিয়ে যেতে পারলাম না বহুদূরে। সুখপাখিটা তাই অধরাই রয়ে গেলো। সুখপাখি তার ডানা মেলে মুক্ত আকাশে উড়বে মনের আনন্দে, আমি দূর থেকেই তাকে দেখবো। দুঃখের মাঝে যার বসবাস, বৃথা স্বপ্ন দেখা তার মানায় না, তার কান্নার জলও মূল্যহীন।
দুরেই থাকুক সুখপাখি, দূর আকাশে।

Wednesday, May 2, 2012

তোমার জন্য


যারা আমাকে ভালবাসতে চেয়েছিল তাদের কে দূরে সরিয়েছি, তোমাকে কাছে পাবার জন্য। যখন আমার চলে যাওয়া উচিৎ ছিল, রয়ে গিয়েছিলাম তোমারি জন্য। আমি চিৎকার করেছি যখন আমার চুপ থাকা উচিৎ ছিল, আমি খুব বড় বড় জিনিষকে তুচ্ছ করেছি ছোট ছোট জিনিষকে পাবার জন্য। কারণ এই ছোট জিনিসগুলোই ছিল আমার পরম পাওয়া। একাকী থেকেছি যখন থাকতে পারতাম ভিড়ের মাঝে, কিন্তু একাকী থাকার অভিযোগ করিনি তোমার কাছে কখনও। আমিতো তোমাকে ভুলতে চাইনা কিন্তু তবু কেন তোমার স্মৃতিগুলো আমায় কাঁদায়? সর্বদা তোমাকে হারাবার ভয় কাজ করতো, কিন্তু কি অবাক করার ব্যাপার। তুমি হয়তো কোনোদিন আমার ছিলেই না।

Tuesday, May 1, 2012

খুব অসহায়


নিজেকে খুব অসহায় লাগছে। এটাকে জীবন বলেনা। এই পৃথিবী আমার সাথে প্রতিনিয়ত স্বার্থপরের মতো আচরন করে যাচ্ছে। স্বার্থপর পৃথিবীতে আমি আর কোন স্বপ্ন দেখতে চাইনা। স্বপ্ন দেখার চাইতে দুঃস্বপ্ন দেখাও অনেক ভালো। স্বপ্ন আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দুঃস্বপ্ন আমাকে নতুন পথ দেখিয়ে দিচ্ছে, ভাবতে শিখাচ্ছে, একাকী পথ চলতে শিখাচ্ছে, প্রতিটাক্ষণ বাস্তবতার মুখোমুখি করাচ্ছে। এখন আমি সব মিথ্যে বাধন ছিন্ন করে নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করছে। কিন্তু আসলেই কি আমি পারবো? আমি কি পারবো পুরনো সেইসব মুছে ফেলতে? নাকি সেগুলো আমার পিছু ছাড়বে কোনোদিন? নাকি আমার দ্বারা সম্ভব হবে সেই দিনগুলোকে অস্বীকার করা???   

অন্ধকার ঘরে

অন্ধকার ঘরে কেটে যায় আমার সময়, তুমি গেছো চলে যাওনি বিস্মৃতির অতলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে, আমি রয়েছি তোমার অপেক্ষায়...
নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা। নির্জনতায় আমি একা, একবার শুধু চোখ মেলো। দেখো আজ পথে জ্বালি আলো, তুমি আবার আসবে ফিরে। বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে...